১৬ আগস্ট ২০২৬ - ১৩:৩৪
দক্ষিণ লেবাননে আবারও  ইসরায়েলের বিমান হামলা

দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)/স্থানীয় সময় ভোরে দুই দফায় ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের মাশা আল-মানসুরি এলাকায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। তবে তাৎক্ষণিকভাবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা ও সামরিক তৎপরতা নিয়ে এর আগেও উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে অঞ্চলটির একাধিক শহর ও গ্রামে বিমান হামলা চালানোর খবর পাওয়া গেছে।

এদিকে, ইসরায়েল সাধারণত দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযানকে হিজবুল্লাহ’র সামরিক অবকাঠামো ও সদস্যদের লক্ষ্য করে পরিচালিত অভিযান হিসেবে দাবি করে আসছে। 

অন্যদিকে, এসব হামলায় বেসামরিক মানুষের হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে লেবানন।

Tags

Your Comment

You are replying to: .
captcha